বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল লতিফকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়াকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত( ১০ জানুয়ারী) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম দক্ষিনজেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মীর ছগীর আহমদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আবু তালেব, মো: মহসিন খাঁন তরুণ, বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা মো: শাহাব মিয়া।

নবগঠিত কমিটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।