ছোটবেলা থেকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে শেফ হিসেবে দায়িত্ব পালন করছি: রাসেদ শেফ

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মো আবদুল করিম সোহাগ -ঢাকা

রাসেদ শেফ তার কর্মজীবন শুরু হয় এসএসসি পরীক্ষা দেওয়ার পর — ডিশওয়াশার হিসেবে কাজ শুরু করে ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আজ তিনি United Group-এর Marco Polo’s Restaurant-এ এক্সিকিউটিভ শেফ হিসেবে দায়িত্ব পালন করছে।

রাসেদ শেফ ডিগ্রি সম্পন্ন করেছে এবং ফুড হাইজিন বিষয়ে দুবাই ও সৌদি আরবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। এছাড়াও বাংলাদেশে ৩ মাসের একটি বেসিক কোর্স এবং লেভেল ১, ২ ও ৩ সম্পন্ন করেছে।

ছোটবেলা থেকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই ভালো অবস্থান।হাসিবুল হাসান রাসেদ। সবাই তাহাকে “রাসেদ শেফ” বা “হাসিব শেফ” নামেই চেনে।

রাসেদ শেফ দুবাই ও সৌদি আরবে প্রায় ১০ বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে, যা তাহার পেশাগত দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাসেদ শেফ বলেন, আমার এই যাত্রাপথে তাহার স্ত্রী এবং বন্ধু মোহসিন হাওলাদার আমাকে মানসিকভাবে ও নানা দিক থেকে অনেক সহায়তা করেছেন — তিনি তার স্ত্রী এবং বন্ধু মোহসিন হাওলাদারের অবদান কৃতজ্ঞতার সাথে সবসময় স্মরণ করে।

রাসেদ শেফ আরো বলেন,ভবিষ্যতে আমি আরও ভালো কিছু করতে চাই, নতুন নতুন বিষয় শিখতে চাই এবং পেশাগতভাবে আরও বড় হতে চাই।