চন্দনাইশে আকবর সেভেন গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঈদপুকুরিয়া এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আকবর সেভেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আকবর সেভেন গ্রুপের সিইও মো: আলী আকবর।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ৬’শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনু মৌলভী, সিরাজুল ইসলাম, শহিদুল আলম মিন্টু, আবুল কালাম, মো: জাফর মাস্টার, আব্দুল মান্নান, রেজাউল করিম, বাচা মিয়া, মাওলানা তৌহিদ, আলাউদ্দিন, জহির আহমদ, কোরবান আলী, লেদু মিয়া ও সেলিম উদ্দীন প্রমূখ।

এ সময় উপস্থিত অতিথিবৃন্দরা জানান, রমজানের এই পবিত্র মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিত্তবান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রশংসনীয়। আকবর সেভেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আলী আকবরের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি প্রতি বছর এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ভবিষ্যতে এই সেবামূলক কাজের পরিধি আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে জানান তিনি ।


বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে ৬” শ পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী পেয়ে নিম্নআয়ের মানুষগুলো সন্তোষ প্রকাশ করেন।