আনোয়ারায় রেনেটা ফার্মাসিউটিক্যালস্ এর সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারায় উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এটির আয়োজন করেছে দেশের অন্যতম ঔষধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান রেনেটা ফার্মাসিউটিক্যালস্।

‎আজ সোমবার (১৬ ফেব্রুয়ারী )  দুপুরে আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি কংসরাজ দত্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল দাশ এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা ফার্মাসিউটিক্যালস্  এরডেপুটি সেলস্ ম্যানেজার নাছির উদ্দিন হায়দার । স্পিকার ছিলেন রেনেটা৷    ফার্মাসিউটিক্যালস্ এর  ডেপুটি ম্যানেজার ডা: আদনান রহমান।

‎মমতাজ কনভেনশন হলে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রেনেটা  ফার্মাসিউটিক্যালস্  এর সিনিয়র সেলস্ ম্যানেজার মোঃ বোরহান উদ্দিন, আনোয়ারা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুপন দত্ত, আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা শফিকুর রহমান,সিনিয়র সহ- সভাপতি পি কে দাশ বাবুল, অর্থ সম্পাদক শম্ভু রনজৃন দত্ত, মহিলা সম্পাদিকা শিপ্রা শীল। কোরান তেলওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক মৌলানা সারোয়ার আলম,গীতা পাঠ করেন সংগঠনের সদস্য আশীষ কুমার রায়।পরে কেক কাটা ও রেফেল ড্র  অনুষ্ঠিত হয়।