ভারত সভা হলে এডিওএম এর রাজ্য সন্মেলন সম্পন্ন প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ তরুণ বিশ্বাস কলকাতা উত্তর কলকাতার বউবাজার সংলগ্ন ভারত সভা হলে ১৫ ফেব্রুয়ারি রবিবার-২০২৬ (ADOM) আদিবাসী,দলিত, ওবিসি,মাইনরিটি বিকাশ পরিষদ,পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে প্রথম রাজ্য সম্মেলন সভার আয়োজন করা হয়। সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও,সংরক্ষণ বাঁচাও, জাতি বাঁচাও,ভোটার অধিকার,আইন সংরক্ষিত রাখতে মৌলিক অধিকার রক্ষার স্বার্থে আজকের এই সভার আয়োজন। ADOM বিকাশ পরিষদের স্টেড-কো- অর্ডিনেটর শ্রী তন্ময় ঘোড়াই, সাধারণ সম্পাদক- এডভোকেট মাসুদ করিম, কার্যকরী সভাপতি শ্রী সমীর মন্ডল,রাজ্য সভাপতি- শ্রী সুব্রত রায়-(বাটুল) ইনাদের উদ্যোগেই আজকের এই সভার আয়োজন করা হয়। মূলত সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নমঃশূত্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শ্রী মুকুল চন্দ্র বৈরাগ্য,পশ্চিমবঙ্গ লোধা শবর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শ্রী বলাইচন্দ্র নায়েক,পশ্চিমবঙ্গ দলিত বন্ধু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শ্রী প্রদীপ-বাঁশফোর এছাড়া আরো উচ্চতর কর্তৃপক্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: