আইজেএ-র ১০৪ বর্ষপূর্তি উদযাপনে রাজ্যপাল অসীম কুমার ঘোষ প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা তিলোত্তমা শহর কলকাতা ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আইজেএ)’র১০৪ বছর বর্ষপূর্তি উদযাপন ১০ ফেব্রুয়ারি প্রেস ক্লাব কলকাতায় আইজেএ-র উদযাপন কমিটির চেয়ারম্যান জিগর রমেশ দোশি’র সভাপতিত্বে ও আইজেএ-র সম্পাদক দেবাশীষ দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধন করেন হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ। তিনি সংবাদপত্র গনতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে একটি মুক্ত,দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যমের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন।বিশিষ্ট অতিথিদের মধ্যে প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক,ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবানায়কন,সাংবাদিক গৌবিন্দ মুখার্জি,সৈয়দ হাসনাত জামাল ও সমাজ সেবক সৌরভ মুখার্জি প্রমুখ। সাংবাদিকতা ও জনআলোচনায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বরিষ্ঠ সাতজন সাংবাদিকে আইজেএ-র রোল অব অনার’ এ সম্মানিত করা হয়। সন্মানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন -মৃণাল কান্তি বিশ্বাস,মানস ঘোষ,মিহির গঙ্গোপাধ্যায়,বচ্চন সিং সরল,রাজ মিথালিয়া, আমানুল্লা মহম্মদ ও শেখর সেনগুপ্ত। অনুষ্ঠানের শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। বক্তারা ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ১০৪ বছরের যাত্রা ভারতীয় গনতন্ত্রের বিকাশের সঙ্গে যুক্ত। সাংবাদিকতা যখন অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে,তখন আইজেএ পেশাগত নীতি,বিশ্বাসযোগ্যতা এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: