ভোটকেন্দ্রে সেলফি তোলা নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

প্রথম ডেস্ক

দীর্ঘ ১৭ বছর পর জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। অনেকেই ভোট দেওয়ার মুহূর্তটি ছবি তুলে স্মরণীয় করে রাখতে চান। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎প্রথমে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। পরে ইসি জানায়, ভোটের দিন ভোটার, প্রার্থী, এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন।তবে গোপন কক্ষ বা বুথের ভেতরে মোবাইল ফোন নেওয়া এবং ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ, যেখানে ব্যালট পেপারে ভোট প্রদান করা হয়, সেই স্থানে মোবাইল ব্যবহার করা যাবে না।