কলকাতার সল্টলেক স্প্রীং ক্লাবে “ফাঁদ” ছবির শুটিং প্রস্তুতি পর্ব সম্পন্ন

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

আর আর ইভেন্ট এ্যান্ড এন্টারটেইনমেন্ট নিবেদিত দুলাল দে পরিচালিত পরবর্তী পরিচালনা “ফাঁদ” ছবির শুটিং এর প্রস্তুতি পর্ব হিসেবে আয়োজিত হলো প্রেস মিট। বর্ষিয়ান সংগঠক ইন্দ্রনীল ভাইয়ের আমন্ত্রণে এক ঝাঁক সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি তারকা অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ইএম বাইপাসে পরিচালক দুলাল দে অসাধারণ একটি ভেঞ্চারের বিষয় পরবর্তী ‘ফাঁদ’ ছবির অবতরণা করেন। উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন,ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহার্তো,সায়ন,অভিনেত্রী ঈশা সাহা ও রাজনৈতিক নেতা থেকে অভিনেতা হয়ে ওঠা কুনাল ঘোষ ও অতীতের তারকা ফুটবলার বেরেটো। বেরেটো তাঁর কথায় জানান দিলেন আগামী দিনে তিনিও এই রূপালী পর্দায় নীজের উপস্থিতির স্বাক্ষর রাখবেন। কুনাল ঘোষ জানান অভিনয় ব্যাপারটা তাঁর সহজাত। অভিনয় বিষয়ে তিনি নতুন নন। রূপালী পর্দায় তাঁকে বেশ আশাবাদী দেখালো। দুলাল দে আলোকপাত করে বলেন মানুষের জন্য পাতা ফাঁদ সর্বত্র ছড়িয়ে রয়েছে। দর্শক এই সিনেমা টির মাধ্যমে উপলব্ধি করতে পারবেন যে সিনেমায় যা দেখানো হয়েছে তা যেন তাঁদের জীবনের ঘটে যাওয়া ঘটনা। এই সব বলতে বলতে তাঁকে অনেক আত্মবিশ্বাসী মনে হলো। সমগ্র অনুষ্ঠান টি সুচারু রূপে সঞ্চালক হিসেবে সুত্রধরের কাজ করলেন অরিজিৎ চক্রবর্তী।