কেউ চাঁদাবাজি করলে আমরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব” -ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ০৯ ফেব্রুয়ারী ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। লাখো জনগণ ও জামায়াত -শিবিরের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি সাদ্দাম বলেন, “জামায়াত ক্ষমতায় আসলে জামায়াতের এমপি -মন্ত্রীরা জনগণের সামনে দাঁড়িয়ে আয়-ব্যায়ের হিসাব দিবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি করবনা, দুর্নীতি কাওকে করতেও দিবনা, আমরা সন্ত্রাস করবনা, কাওকে সন্ত্রাস করতেও দিবনা। আমরা চাঁদাবাজি করবনা, কেউ চাঁদাবাজি করতে আসলে আমরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করব। কর্মসংস্থানের ব্যাবস্থা করার পরও কেউ যদি চাঁদাবাজি করতে আসে, তাহলে তার উপযুক্ত পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে।” শিবির সভাপতি সাদ্দাম আরও জানান, জামায়াত ক্ষমতায় আসলে দুর্নীতির বিরুদ্ধে সুরক্ষা অ্যাপস মোবাইলে ইন্সটল করে দেওয়া হবে, সেই অ্যাপসে কেউ দুর্নীতি -চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ গ্রহণ করবে। পরিশেষে শিবির সভাপতি সাদ্দাম ১২ ফেব্রুয়ারীতে গণভোটে হ্যা কে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান এবং সেইসাথে দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করে দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন আগামীর বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সুযোগ দানের আহ্বান জানান। উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকেরা “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ” ধ্বনিতে হাত নেড়ে শিবির সভাপতির বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: