পটিয়ার জিরি ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এনামুল হক’র গনসংযোগে মীর গ্রুপ চেয়ারম্যান আবদুস সালাম

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার শেষ সময়ে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনিত ধানের শীষের পদপ্রার্থী আলহাজ্ব এনামুল হক নিজ উপজেলার নির্বাচনী প্রচারনার ধারাবাহিক কর্মসূচীর আলোকে জিরি ইউনিয়নে হাজারো নেতা-কর্মী সঙ্গে নিয়ে গনসংযোগের প্রচারনা কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন।
গতাকাল সোমবার(৮ই ফেব্রুয়ারী)সকাল ১০টায় জিরি ইউনিয়নের মালিয়ারা থেকে শুরু করে জিরি,
সাঁইদার,সর্বশেষ নিজ এলাকা কৈয়গ্রামে রাত ১১টায় গনসংযোগ পরিচালনার মধ্য দিয়ে নির্বাচনী নির্ধারিত কর্মসূচী সম্পন্ন করেছেন তিনি।
এতে জেলা,উপজেলা,
ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ড পর্যায়ের বিএনপি,যুবদল, শ্রমিক দল,মহিলা দলের নেতা,কর্মী সমর্থকসহ বর্ণাঢ্য এক বিশাল বহরের মানুষ পদযাত্রা মিছিল সহকারে উপস্হিত ছিলেন এ গনসংযোগে।
ধারাবাহিক এ কর্মসূচী ঘিরে নেতা,কর্মী ও সাধারন নারী,পুরুষ সাধারন মানুষের মাঝে উৎসাহ,উদ্দীপনায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এলাকা হয়ে উঠে এক উৎসবের আমেজ,এসব সরেজমিন পরিলক্ষিত হয়।
এছাড়া ঔই দিন জিরি আংশিক এলাকায় ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে এক গনসংযোগ কর্মসূচী পালন করেছেন প্রার্থী এনামুল হক এনামের সহধর্মীনী জনাবা পারবিন আকতার।তিনি এসময়ে প্রায় তিন শতাধীক নারী সাথে নিয়ে একযোগ হয়ে এলাকার প্রতিটি ভোটারের বাড়ী,ঘরে গিয়ে ভোট আদায়ের প্রার্থনায় ব্যস্হ সময় পার করেন মর্মে সরেজমিন জানা যায়।
গতকালের কর্মসূচীর আগে নির্বাচনী প্রচারনা নির্ধারিত সময়ের কর্মসূচীর আলোকে উপজেলার প্রতিটি ইউনিয়নে একই ভাবে নির্বাচনী ধারাবাহিক প্রচারনা কর্মসূচী সম্পন্ন করেছেন তিনি।
উল্লেখ্য প্রার্থী এনামমুল হক নানার বাড়ীতে গনসংযোগে আসলে ফুলেল শুভেচ্ছা বরন করে নেন জিরি মীর বাড়ী পরিবারের সদস্যরা।এছাড়া প্রার্থী এনাম নির্বাচনী মূল্যবান ব্যস্ত সময়ের মাঝে কিছু সময় নানার পরিবারে ব্যয় শেষে মামাতো ভাই মীর গ্রুপ চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আবদুস সালাম’কে সাথে নিয়ে ভোটের প্রার্থনায় জিরি এলাকায় গনসংযোগ করেন তারা।এসময়ে পথসভায় মীর গ্রুপ চেয়ারম্যান আবদুস সালাম ভোটারদের মাঝে এক বক্তব্যে বলেন বিএনপি ক্ষমতা গেলে ব্যাংকে চাকুরী হারানোদের ভাইদের চাকুরী ফিরে পাওয়ার ব্যাবস্হা গ্রহন করা হবে।তাই সবাই মিলে বিএনপির মার্কা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার এক আহব্বান জানান তিনি।