মাফিয়া সন্ত্রাসীর পক্ষে ভোট চাচ্ছেন আপনারা: গণসংযোগে- এডভোকেট মিজান

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি

আন্তর্জাতিক মাফিয়া সন্ত্রাসী, জুলাই বিপ্লবের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার জোগানদাতা, শতাধিক মামলার আসামি আওয়ামী লীগের মাফিয়া সন্ত্রাসের পক্ষে আপনারা ধানের শীষে ভোট চাচ্ছেন বলে গণসংযোগ শেষে বক্তব্য প্রদানকালে চন্দনাইশ-১৪ আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরী এসব কথা বলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে কেরানীহাট সদরে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
চন্দনাইশের উন্নয়ন ও জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাব। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন, এডভোকেট মিজানুল হক চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বক মোশাররফ হোসেন, সার্বজনীন নাগরিক পরিষদের সদস্য ফরমানুল্লাহ, মোহাম্মদ হাবিব, ওয়াসিউল হক চৌধুরী, ফয়সাল, এম এ নোমান শিবলী, তৈয়ব, সাগর, মোকায়েম, তাহামিদ প্রমূখ।