ধানের শীষ প্রতীককে নির্বাচিত করলে ধর্ম বা বর্ণের ভেদাভেদ থাকবে না – সরওয়ার জামাল নিজাম প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬ আনোয়ারা প্রতিনিধি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, সব ষড়যন্ত্র ও ভয়-ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন। তিনি বলেন, আমি বিগত তিনবার এমপি থাকাকালীন আনোয়ারায় সনাতন ধর্মাবলম্বীদের গায়ে কোনো ধরনের আচঁড় লাগতে দিইনি। সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতা দিয়েছি। এবারও অতীতের ন্যায় আমাকে আবারো ধানের শীষ প্রতীকে নির্বাচিত করলে কোনো ধর্ম বা বর্ণের ভেদাভেদ থাকবে না। সবার জন্য সমান সুযোগ-সুবিধা, ন্যায় বিচার, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত করবো, ইনশাআল্লাহ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জয়কালী বাজারসহ আনোয়ারা সদর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথ সভায় বক্তব্যকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আনোয়ারা উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আলী, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাহুল ধরসহ বিএনপি, অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: