বোয়ালখালীর শাকপুরা বড়ুয়া পাড়ায় দূর্ধর্ষ চুরি প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬ বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি-: বোয়ালখালীর শাকপুরায় রাতের প্রথমার্ধের সময় কৌশলে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে সাড়ে ৬ভরি স্বর্ণ, নগদ ৩লক্ষসহ ২০ লক্ষাধিক টাকার মূল্য মানের জিনিষপত্র ভাংচুর ও লুটে নিয়েছে। ৩ ফেব্রুয়ারি বড়ুয়ারটেকের পূর্বপাশে প্রাচীনতম বৈদ্যবাড়ীতে গৃহস্থ বাড়ী না থাকা অবস্থায় এঘটনা ঘটে। এঘটনায় গৃহকর্ত্রী লাভলী বড়ুয়া বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি সকাল নাগাদ সময়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। তবে এ রিপোর্ট লেখা কালীন সময়(দুপুর২টা) এ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এদিকে খবর পেয়ে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার জন্য দু:খ প্রকাশ ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট ঘটনা খতিয়ে জরুরী প্রয়োজনীয় আইনী ব্যবস্থার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। গৃহকর্তা শিমূল বিকাশ বড়ুয়া এ প্রতিবেদককে জানান-গত ৩ ফেব্রুয়ারী সারোয়াতলী বৌদ্ধ পল্লীতে এক নিকটাত্মীয়ের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্বপরিবার সকাল ৯টার দিকে ঘরে তালা দিয়ে যাই। ওখান থেকে রাত ১০ টা পরবর্তী সময়ে বাড়ী এসে দেখতে পায় চোরে তান্ডবে সব ওলট পালট। তিনি জানান – ২টি ভারী স্টীল আলমিরা ও ওভারডয়ার ভেঙে চোরের দল সাড়ে ৬ ভরি স্বর্ণ, নগদ ৩ লাখ(স্থানীয় বৌদ্ধ বিহার উন্নয়ন কাজ ও চাকুরীর বেতন) টাকাসহ মূল্যবান জিনিস পত্র লুটে নেয় এবং দামী জিনিসপত্র ভাংচুর করে তচনচ করে ফেলে। তিনি আরো বলেন -চোরেরাএ তান্ডবে বাড়ীতে সহায় সম্বল যা ছিল তা সম্পূর্ণ লুটে নেয়। এ ঘটনায় গৃহবধূ লাভলী বড়ুয়া বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি সকালে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে খবর পেয়ে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মৃদুল বড়ুয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য রাসবিহারী বড়ুয়া, সাবেক অর্থ সম্পাদক সুকুল বিকাশ বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। News PhotoCard SHARES অপরাধ বিষয়: