বর্নাঢ্য আয়োজনে চট্টগ্রাম পরিষদের ৬৭ তম কেন্দ্রীয় সন্মেলন ও মিলন মেলা সম্পন্ন প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা— তিলোত্তমা শহর কলকাতায় স্বাধীনতা সংগ্রামী ও সামাজিক সংগঠন চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির ৬৭ তম সন্মেলন ও মিলন মেলা ১ ফেব্রুয়ারি রবিবার বিজয়গড় বিদ্যাপীঠ প্রাঙ্গণে সংগঠনের কার্যকরী সভাপতি পীযুষ কান্তি সেন এর সভাপতিত্বে ও প্রদীপ কুমার সেন, রাজীব সরকার,অন্তিকা দত্ত ও সংগীতা নন্দী এর সঞ্চালনায় সুচারুভাবে সম্পন্ন হল। সারাদিন ব্যাপী নানান রঙের আয়োজনের মধ্য ছিল ফুলের তোড়া ও মাল্যদিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দেমাতরম’ সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচিত হয়। তারপর মুক্তির মন্দির সোপান তলে সঙ্গীতের মাধ্যমে পরিষদীয় পতাকা উত্তোলন হয়। এরপর বিদ্যালয় এর সভাগৃহে এদিনের মূল অনুষ্ঠান টি সম্পন্ন হয়। সারা দিন ব্যাপী অনুষ্ঠানে সম্মাননা, সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সঙ্গীতের মূর্ছনায়, কথায়, কবিতায়,নৃত্যের তালে তালে, সুরে-ছন্দে সাংস্কৃতিক মননে আনন্দ-ভরপুর ছিল এই সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত চট্টগ্রাম পরিষদের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ব্রতী অধ্যক্ষ ড. সুবীর নাগ, প্রদীপ ভদ্র, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, স্থানীয় কোলকাতা কর্পোরেশন ৯৬ ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী প্রমুখ। সমগ্র কর্ম কান্ডের যোগ্য নেতৃত্বে দেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। বিভিন্ন পদাধিকার দের মধ্যে ছিলেন উৎসব কমিটির মুখ্য আহ্বায়ক সুনীল সরকার, আশুতোষ দাশ, নির্বান দাস, প্রদীপ দত্ত, সুজিত ভৌমিক প্রমূখ। মঞ্চ সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন শেফালী সিনহা, মনীদীপা সরকার, জলি ঘোষ, সোমা সেন প্রমুখ। সব মিলিয়ে এক মিনি চট্টগ্রাম কে দেখলো কোলকাতা বাসী। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: