চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় নিজাম স্ত্রী প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর স্ত্রী নাজনীন নিজাম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করেন তিনি। এসময় তিনি ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ভোটারদের উদ্দেশে বলেন, ধানের শীষ নির্বাচিত হলে প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার সার্বিক উন্নয়ন করা হবে। নারীদের ভাগ্য উন্নয়নে বিশেষভাবে কাজ করা হবে এবং মহিলারা বিএনপির বড় শক্তি। ধানের শীষ জয়যুক্ত হলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নাজনীন নিজাম আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শে ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন নিশ্চিত করা হবে। দেশের সেবায় সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: