চন্দনাইশে ধানের শীষ প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে ডঃ সুকুমল বড়ুয়া প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬ মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বরকল ইউনিয়নে বড়ুয়া পাড়া এলাকায় বরকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ডঃ সুকুমল বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া ধানের শীষে প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম.এ.হাশেম রাজু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আরজু মিয়া,হাফিজুর রহমান খান,মোঃ আব্দুল হাকিম,নাসির উদ্দিনচৌধুরী, নিবু কান্তি বড়ুয়া,রনি বড়ুয়া,অমর বড়ুয়া,বাবুল চৌধুরী,উজ্জ্বল বড়ুয়া,সুধীর বড়ুয়া,মোঃ মহিউদ্দিন কাদের, মোহাম্মদ সোলায়মান সুমন প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন,গত ১৭ বছর ধরে আপনারা যে লড়াই-সংগ্রাম করেছেন, গুম-খুন, মামলা, হামলা ও জেল-জুলুমের মধ্য দিয়ে যে নির্যাতনের মুখোমুখি হয়েছেন তা আমরা ভুলিনি। তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে হলে ন্যায়, নীতি, বিচার, সংস্কার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামী দিনে সেই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিকে ধানের শীষে ভোট দিয়ে জসিম উদ্দিন আহমদকে জয়যুক্ত করার আহবান জানান। এতে প্রধান বক্তার বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজু বলেন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ নেতা তারেক রহমানের ধানের শীষ প্রতীকে জসিম উদ্দিন আহমদকে জয় যুক্ত করে উন্নয়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: