চট্রগ্রাম ১৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিংহ প্রতীকের এনডিএম প্রার্থী এমরান চৌধুরী প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬ চট্রগ্রাম ১৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এনডিএম প্রার্থী এমরান চৌধুরী জাতীয় সংসদ নির্বাচন এর প্রচারণা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকেই। চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের প্রার্থীরা বৃহস্পতিবার থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করলেও আজ শুক্রবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এনডিএম এর সিংহ প্রতীকের প্রার্থী মোঃ এমরান চৌধুরী। তিনি আজ সকালে শিলাইগড়া নিজ পারিবারিক কবরবাসীদের জিয়ারতের মধ্যদিয়ে সিংহ মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এরপর তিনি শিলাইগড়া ইউনিয়ন এর ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি কর্ণফুলী উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন। এসময় তিনি বলেন, আগামী নির্বাচন হবে ইনসাফের নির্বাচন। এই নির্বাচনে তাকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: