হিলি পৌর শহরে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬ ইয়াসির আরাফাত, দিনাজপুর প্রতিনিধিঃ হাকিমপুর (হিলি) পৌর এলাকার ০৪ নং ওয়ার্ডে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ দিনাজপুর ৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণার প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এবং সাবেক হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ স্থানীয় এলাকাবাসী, সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES রাজনীতি বিষয়: