কালীগঞ্জে লিচু বাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬ আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে সড়কের পাশে একটি লিচু গাছে দিনমজুর এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ই জানুয়ারি শনিবার সকালে কালীগঞ্জ থেকে নলডাঙ্গার মাঝামাঝি গুঞ্জনগর এলাকায় বাঁকাব্রীজের পাশে তোতার লিচু বাগান থেকে জসিম উদ্দীন নামের দিনমজুরের লাশ উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দীন শৈলকুপা উপজেলার খন্দবাড়িয়া গ্রামের শহিদুল আলমের ছেলে। সে কালীগঞ্জ ভূষণ স্কুলের পিছনে ঝন্টুর বাড়িতে ভাড়া থাকতো এবং শশুর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার ভিটশর গ্রামে। ঝুলন্ত ওই তরুণের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার পরিহিত ছিল। স্থানীয়রা জানায়, মাঠে কাজ করার সময় লিচু গাছে একজন পুরুষের মরদেহটি ঝুলতে দেখায়। বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তাঁর গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: