আনোয়ারায় অধিক মূল্যে এলপি গ্যাস বিক্রি,জরিমানা গুনতে হলো ব্যবসায়ীকে প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস বিক্রি অপরাধে মেসার্স হোসেন ট্রেডার্স নামক এক দোকানকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের জয়কালী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এই অভিযান পরিচালনা করেন। এদিন পড়ৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজারের একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানের বিষয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় গ্যাসের দোকানীকে ২০হাজার এবং ফার্মেসিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রথম / আরডি News PhotoCard SHARES অপরাধ বিষয়: