সিলেটে একদিনের ব্যাক্তিগত সফরে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬ উৎফল বড়ুয়া, ব্যুরো , সিলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে পৌঁছে দুই ওলির মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যান। এ সময় স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যা ৬টার দিকে সিলেটের এক অভিজাত হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল। মতবিনিময় সভায় তিনি বলেন,এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি এজন্য গুরুত্বপূর্ণ কারণ মানুষ এতোদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশংকার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না উল্লেখ করে তিনি বলেন, প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। সিলেট থেকেই বিএনপি এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও এসময় জানান তিনি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনেসর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এমএ মালিক, বিএনপির সহ-সাংগঠনিকত সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ। জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। তিনি একদিনের ব্যক্তিগত সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এরআগে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। সেখানে সিলেট বিএনপির নেতারা তাকে অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে এসে হযরত শাহজালাল রহ. মাজার জিয়ারতে যান।পরে হযরত শাহপরান রহ.মাজার জিয়ারতে যান। News PhotoCard SHARES রাজনীতি বিষয়: