শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গেজেট প্রকাশের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর গাইঘাটা গণদীপায়নে শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী পালন সুরের ভুবনে রত্না দাসের “কৃষ্টি” সাংস্কৃতিক সংগঠনের মিলন উৎসব সিলেটে এসে ঐতিহ্যবাহী সাত রঙের চা উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাস্ট্রদূত কিস্টেনসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বৈঠকে সিলেটের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত কালীগঞ্জে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে সেনাপ্রধান ফটিকছড়ি ভেঙে গঠিত হলো নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, গেজেট প্রকাশ মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মুহাম্মদ আক্তারুজ্জামান সুজন বোয়ালখালীতে ভাণ্ডালজুড়ি খালে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গিয়ে যুবক নিখোঁজ

গেজেট প্রকাশের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। একই দিন হাইকোর্ট তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করলে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত ৯ জুলাই রায়ের দিন নির্ধারণ করেছিলেন।
আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।
হাইকোর্টের রায়ের পরপরই নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করে। এর মাধ্যমে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সন্ধ্যায় তিনি শপথ নেন।
উল্লেখ্য, প্রার্থিতা বাতিল চেয়ে দায়ের করা একটি রিটের কারণে এতদিন তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত ছিল। হাইকোর্টের সর্বশেষ রায়ে সেই জটিলতার অবসান হওয়ায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পথ সম্পূর্ণ উন্মুক্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102