রাউজানে রাধা গোবিন্দ মন্দিরের স্বর্ণালংকার ও পুজার সামগ্রী চুরি প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫ রাউজান ( চট্টগ্রাম ) প্রতিনিধি রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের গহিরা বড়পোলস্হ স্বর্গীয় বীরেন্দ্র লাল দে ও স্বর্গীয় প্রভা রানী দে এর পুত্র শ্যামল দে ও বিপ্লব দে কমল বিগত কয়েক বছর আগে নিজ বাড়িতে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে নিত্যদিন মন্দিরে পূজা অর্চনা চলতে থাকে। ১৩ জুন শুক্রবার গভীর রাতে মন্দিরের তালার লক কেটে দুর্বৃত্তরা রাধা গোবিন্দ ঠাকুর ও গুরুদেব এর গলায় পরিহিত ৪/৫ ভরি স্বর্ণালঙ্কার কষ্টি পাথরের শিবলিঙ্গ ও পুজায় ব্যবহারের বিভিন্ন মাঙ্গলিক সামগ্রী চুরি করে যার আনুমানিক মূল্য ৮,৫০০০০/-আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা।রাউজান থানায় অভিযোগ করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে তদন্ত করেছে। উল্লেখ্য যে প্রতিবছর মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাধুসন্তদের পরিচালনায় বিশ্ব গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয় এবং কয়েক হাজার ভক্তপ্রবরদের জন্য অন্নপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা করা হয়। প্রথম / আরডি News PhotoCard SHARES অপরাধ বিষয়: