চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভা সম্পন্ন প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৫ আনোয়ারা প্রতিনিধি আনোয়ারা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এর যৌথ উদ্যোগে আগামী ১০ মে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা যুবদল ও উপজেলার আওতাধীন ইউনিয়ন সমূহেরপ্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান এর নির্দেশক্রমে আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক হারেছ আহমেদ হারেছ ও সদস্য সচিব ফারুক হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর বাহাদুর এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন ভিত্তিক আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সদস্যদের সমন্বয়ে আনোয়ারার ১১টি ইউনিয়নে প্রস্তুতি সভা গুলো অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার সিধান্ত মোতাবেক আগামী ১০ মে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর সকল ইউনিয়ন নেতৃবৃন্দ একযোগে সমাবেশে অংশগ্রহণ করে সমাবেশকে সফল করে তুলতে ভুমিকা রাখনে। News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: