বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা দেশ অস্থিতিশীলের অপচেষ্টা রুখতে আনোয়ারায় যুবদলের বিক্ষোভ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ মিছিল  বোয়ালখালী আহলা শ্রীশ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদোৎসবের প্রস্তুতি কাঁকিনাড়া কেওটিয়ায় রোটারী ক্লাব ক্যালকাটার পরিবেশ রক্ষার বার্তা

নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাগত মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হওয়ায় অভিনন্দন এবং প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদল এর সাবেক সহ সভাপতি  একেএম ফজলুল হক সুমন  এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে একটি  শুভেচ্ছা মিছিল বের  করা হয়।

আজ বুধবার ( ১০ জুন)  সকালে নগরীর অলংকার মোড়ে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা পদক্ষিণ করে।

এসময় চট্রগ্রাম মহানগর  যুবদল নেতা আনোয়ার হোসেন  বলেন, দেশ ও দলের প্রয়োজনে নব গঠিত কমিটির  বলিষ্ঠ নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী হবে। জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথের লড়াইয়ে চট্টগ্রাম মহানগর যুবদল সবসময় আপনাদের সাথেই থাকবে।

এসময়  মিছিলে চট্টগ্রাম মহানগর এর বিভিন্ন থানা ও ওয়ার্ড  যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102