সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার সহকারী পুলিশ সুপার  আনোয়ারা ( সার্কেল )  মাহমুদুল হাসানের যোগদান সন্দ্বীপ রুটে স্টিমারের ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত, যাত্রীদের মধ্যে আতঙ্ক মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতি: অর্থদণ্ড, প্রশাসনের কঠোর সতর্কতা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইন্ডিয়ান মিউজিয়ামে ব্লাডার ক্যান্সার জয়ীদের একত্রিত করল মনিপাল হাসপাতাল শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী শিমুল হোসেনের অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা আক্তার বুলবুলির (২৫) মৃত্যু হয়েছে। ২৪শে মে রবিবার সকালে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছেন। অভিযুক্ত শিমুল একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভাবের সংসারে প্রায়ই নানা কারনে স্ত্রী বুলবুলিকে নির্যাতন করতো তার স্বামী। শনিবার (২৩ মে) রাত ১টার দিকে স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্ত্রীর চিৎকারে শুনে স্থানীয় প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। রবিবার (২৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102