সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার সহকারী পুলিশ সুপার  আনোয়ারা ( সার্কেল )  মাহমুদুল হাসানের যোগদান সন্দ্বীপ রুটে স্টিমারের ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত, যাত্রীদের মধ্যে আতঙ্ক মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতি: অর্থদণ্ড, প্রশাসনের কঠোর সতর্কতা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইন্ডিয়ান মিউজিয়ামে ব্লাডার ক্যান্সার জয়ীদের একত্রিত করল মনিপাল হাসপাতাল শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতি: অর্থদণ্ড, প্রশাসনের কঠোর সতর্কতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সন্দীপ প্রতিনিধি 

‎সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির কার্ড জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শনের সময় এ অনিয়ম ধরা পড়ে।
‎শনিবার উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে মোঃ আরিফুর রহমান নামে এক ব্যক্তিকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
‎অভিযান পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির সুবিধাভোগী প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষ। তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা আত্মসাৎ বা জালিয়াতির মাধ্যমে কেউ ভোগ করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎তিনি আরও বলেন, ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
‎পরিদর্শন শেষে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ট্যাগ অফিসার ও দায়িত্বপ্রাপ্তদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়। এসময় সুবিধাভোগীদের তালিকা যাচাই-বাছাই এবং বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সহায়তা নিয়ে অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে প্রকৃত দরিদ্র মানুষ উপকৃত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102