সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন চামু দরিয়া সেতু বাস্তবায়নের দাবি এক ছাদের নিচে পাঁচ নারীর গল্প সিলেটে স্বাস্থ্যখাতের সার্বিক পরিকল্পনা সভায় বাণিজ্যমন্ত্রী:স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগাতে হবে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কসবা জেলা কার্যালয় উদ্বোধন সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে অচলাবস্থা ফেরিঘাটে শতাধিক যানবাহন আটকা, দুর্ভোগে যাত্রী ও চালকরা পটিয়ায় কুসুমপুরা ইউনিয়নে অসহায় ও অসচ্ছল মানুষের পাশে এমপি এনামুল হক এনাম হাকিমপুরে মাদক, গ্রেপ্তারি পরোয়ানা এবং অপহরণ সহ বিভিন্ন মামলায় আটক ৫ আপোষ-মীমাংসার অজুহাতে ডেকে নিয়ে যুবককে বর্বরোচিত হামলা, গ্রেফতার ০১ হাকিমপুরে মাদক, গ্রেপ্তারি পরোয়ানা এবং অপহরণ সহ বিভিন্ন মামলায় আটক ৫

আজ বিশ্ব পরিবেশ দিবস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহ দিতে বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে প্রতিবছর এ দিবস পালন করা হয়।

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হবে।

জাতিসঙ্ঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫-১৬ জুন পর্যন্ত। তখন থেকেই প্রতি বছর এ দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব পরিবেশ দিবস হলো পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসঙ্ঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

আসুন, আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য গড়ে তুলি সুস্থ পৃথিবী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102