সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব আধুনিকায়ন ও বৈচিত্র্যের পথে বিটিভি চট্টগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত বরমা ইউনিয়নে ভোটের হাওয়া: ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত মানবতার সেবায় ব্রত নিয়েছেন Baby Flower Foundation এর free হেলথ ক্যাম্প কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

আমার মা শুধু জন্মদাত্রী নন তিনি আমার জীবনের শ্রেষ্ঠ মেন্টর: নাহিদ আহমেদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল করিম সোহাগ

‎সন্তান হল মায়ের নাড়িছেঁড়া ধন। একজন সন্তানকে তিল তিল করে বড় করতে গিয়ে মাকে বিসর্জন দিতে হয় নিজের অনেক সুখ- দুঃখ। ঘাম আর শ্রমে বোনা সেই স্বপ্নের জাল যখন বাস্তবে রূপ নেয়, তখন মায়ের চেয়ে সুখী আর কেউ হয় না। কিন্তু আধুনিক সময়ে কজন সন্তান পারে মায়ের সেই মায়ের স্বপ্ন পূরণ করতে? কেউ হয়তো স্মৃতির পাতায় হারিয়ে যায়, আবার কেউবা হয়ে ওঠে গর্বের প্রতীক।
‎১০ মে বিশ্ব মা দিবস।
‎এই বিশেষ দিনটিকে সামনে রেখে বাংলাদেশের মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ সফলতার নেপথ্যে থাকা তার মায়ের সংগ্রামের গল্প শুনেছেন মো. আবদুল করিম সোহাগ।
‎মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদের পথচলা শুরু ছোটবেলার স্বপ্ন থেকে।
‎খুব অল্প বয়স থেকেই সাজগোজ আর মেকআপের জগৎ তাকে টানত। অন্যরা যেখানে এটাকে শখ হিসেবে দেখেছে, নাহিদ সেখানে দেখেছেন নিজের ভবিষ্যৎ।
‎নাহিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুরে।
‎বেশিরভাগ মানুষেরই মা হয় একজন, কিন্তু নাহিদের মা দুজন।
‎তার জন্ম মালয়েশিয়ায় হলেও ছোটবেলা থেকেই তিনি তার বড় মায়ের কাছে বড় হয়েছেন ঢাকায়।
‎তার বাবা ব্যবসার কাজে মালয়েশিয়ায় থাকেন। তিন ভাই–বোনের মধ্যে নাহিদ মেজো; দুই ভাই ও এক বোন নিয়ে তাদের পরিবার।
‎বিশ্ব মা দিবস, আর এই দিনটিকে ঘিরে নিজের অনুভূতির কথা শেয়ার করলেন মেকআপ আর্টিস্ট নাহিদ।
‎বড় মায়ের আদর ভালবাসা স্নেহে বড় হওয়া নাহিদের গল্প শুধু মাকেই ঘিরে।
‎নাহিদের বড়-মা তাকে পড়ালেখা করা, মানুষের মতো মানুষ করার লক্ষ্য নিয়ে ছোট থেকে বড় করেছেন। নাহিদ পরিবারের সবাইকে ভালোবাসলেও তার বড় মাকে আলাদাভাবে তিনি সবচেয়ে সবসময় বেশি ভালোবাসেন।
‎আজ আমি নাহিদ আহমেদ যে কাজগুলো করছি বা করার স্বপ্ন দেখছি, তার সবটুকুর শেকড় লুকিয়ে আছে মায়ের প্রেরণায়। মা আমার কাছে শুধু একজন জন্মদাত্রী নন, তিনি আমার জীবনের শ্রেষ্ঠ মেন্টর এবং পরম নির্ভরযোগ্য এক আশ্রয়। মা দিবসের এই বিশেষ লগ্নে আমি গর্বের সাথে বলতে চাই, আমার প্রতিটি কাজের মায়ের দোয়া মিশে আছে। তিনি আমার ছায়া, আমার সাহস এবং আমার এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102