মেদিনীপুর বেলদা অনন্যা সাহিত্য পত্রিকা’র ত্রিশতম বর্ষপূর্তি ও কবি সন্মেলন প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬ তরুণ বিশ্বাস কলকাতা- বিশ্ব কবিতা দিবসে পশ্চিম মেদেনীপুরের বেলদা স্যাঞাপাড়া গ্রামে ২১ ও ২২ মার্চ শনিবার ও রবিবার ২০২৬ আয়োজিত হলো অনন্যা সাহিত্য পত্রিকার ত্রিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রামের আঁকা বাঁকা পথে ‘কবিতার জন্য হাঁটি’এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অঞ্চল পরিক্রমা করেন কয়েকশো স্কুল পড়ুয়া কচিকাঁচা সাহিত্যিক নাট্যকার সহ সমাজের সমস্ত স্তরের মানুষেরা । এই শোভাযাত্রায় মূল আকর্ষণ ছিল ধামসা মাদলে সুসজ্জিত আদিবাসী মেয়েদের নৃত্য গান। এছাড়াও মঞ্চে দুদিন ব্যাপী সাহিত্য চর্চা,কবি কণ্ঠে কবিতাপাঠ, তথা বিভিন্ন ধরনের নৃত্য -গীতের মাধমে সামগ্রিক অঞ্চলে এক সমুদ্র অনুরণন তৈরি হয় । তৃনাঞ্জয় এবং সূচনার নির্দেশনায় সময় বৃত্তের পথ নাটক ছিল সাড়া জাগানো। অনন্যা পত্রিকার সম্পাদক পার্থ মৈত্র তাঁর ভাষনে বর্ননা করেন ত্রিশ বছরের পত্রিকা চালানো কঠোর সাধনার কথা। এই পত্রিকার আরেক কর্নধার যুগল কান্তি দের অসাধারণ দক্ষতার পরিচয় পাওয়া যায় অনুষ্ঠান প্রাঙ্গনের প্রতিটি উপকরনে। বিশিষ্ট সাহিত্যিক ইতিহাস গবেষক সূর্য নন্দী, বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্য অনুরাগী অংশুমান মিশ্র এবং রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকেও বহু গুণী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে। কলকাতা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি’র পক্ষে সাংবাদিক প্রদীপ কুমার সেন,রাষ্ট্র ভাষা প্রচারিকা সোমা সেন, সাংবাদিক তরুণ বিশ্বাস, সাংবাদিক সম্পা দাস, নৃত্য শিল্পী সঞ্জীব মুখার্জি, সমাজকর্মী সুমন বরণ সাহা প্রমুখ। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: