মায়ের পূজা দিয়ে দেবাশীষ কুমার নির্বাচনী ময়দানে নামল

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকার বিধায়ক দেবাশীষ কুমার মানবতার সেবায় আবারও এগিয়ে আসলো। দলের মনোনয়ন পেয়ে মায়ের পূজা দিয়ে আশীর্বাদ নিয়ে নতুন করে পথচলা শুরু করলেন এই বিধায়ক আসন্ন নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়ার আগে তিনি মায়ের মন্দিরে পুজো দিয়ে জনসমর্থন ও সাফল্যের কামনা করেন। সকালে ভক্তিশ্রদ্ধা ভরে মন্দিরে উপস্থিত হয়ে তিনি দেবীর আরাধনা করেন এবং এলাকার মানুষের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান। পুজো শেষে তিনি বলেন, মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই তিনি আবারও নির্বাচনের ময়দানে নেমে জনসংযোগ শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে এক ভক্তি মূলক পরিবেশের সৃষ্টি হয়। সকলের আশা,আগামী দিনেও তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।