প্রথম ডেক্স
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে সিলেট ব্যুরো।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে’র সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়ার নেতৃত্বে ব্যুরোর অন্যান্য সাংবাদিক ও সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো:আমীর হোসেন সোহাগ,মাসুদ আহমেদ,মীনারা আক্তার, শেলু বড়ুয়া, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ। তারা শহীদ মিনার প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন এবং স্বাধীনতার মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।