বোয়ালখালীর শাকপুরায় সঞ্জীব-মনিবালা বড়ুয়া স্মৃতি পরিষদের প্রান্তিক সম্মাননা অনুষ্ঠিত প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬ বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-ঃ বোয়ালখালী উপজেলা শাকপুরায় “লেখক-কীর্তনশিল্পী-সঞ্জীব চন্দ্র বড়ুয়া ও মহিয়সী নারী মনিবালা বড়ুয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন এবং প্রতিবছরের ন্যায় মঙ্গল সুত্রপাঠ-বুদ্ধ প্রতিবিম্ব দান- বৈকালিক সংঘদান ও প্রান্তিক সম্মাননা অনুষ্ঠান ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। শাকপুরা লালচাঁদ বাড়ীর “অধীর-ইলা স্বপ্ন নিবাস” প্রাঙ্গনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত এ উপলক্ষে এক সভায় সভাপতিত্ব করেন শাকপুরা লালচাঁদ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত শীলপাল থেরো। পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক অধীর বড়ুয়া ও নির্বাহী পরিচালক নারীনেত্রী ইলা বড়ুয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ছিলেন- পুর্ণাচার ভিক্ষু সংসদের সাধারন সম্পাদক ভদন্ত শরণসেন মহাস্থবির। পরিষদের কর্মকর্তা চবি’র শিক্ষার্থী পুনম বড়ুয়ার স্বাগত বক্তব্যে এতে আশির্বাদক ছিলেন- শাকপুরা ধম্মানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত স্বরূপানন্দ থেরো, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের আবাসিক ভদন্ত কীর্তিপাল ভিক্ষু, শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের আবাসিক ভদন্ত জ্ঞানমিত্র ভিক্ষু। উপাসক পরিতোষ বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- দানশীল ব্যক্তি সাধক ডালিম বড়ুয়া। এতে মহান অতিথি ছিলেন- সমাজ-সংগঠক ও বরেণ্য ব্যক্তিত্ব রায়মোহন বড়ুয়া, সাবেক সেনা কর্মকর্তা ও সমাজ-সংগঠক দিপংকর বড়ুয়া, দানশীল ব্যক্তি ও সংগঠক রূপায়ন কুমার বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া। শিশুশিল্পী জিসন বড়ুয়ার কন্ঠে ও দেবধন আচার্যের তবলা সহযোগিতায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, কীর্তনশিল্পী চানক্য বড়ুয়া, স্বর্ধম সেবক অনজয় বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ব্যাংকার লিটন কুমার বড়ুয়া, , ডা: মানিক বড়ুয়া, সমাজকর্মী সাজু বড়ুয়া, শিক্ষক অরূপ বড়ুয়া, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘের সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া । এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-শাকপুরা লালচাঁদ বিহার ও পরিষদের উপদেষ্টা ডাককর্মকর্তা অমল বড়ুয়া দুলু, বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্মরত ও পরিষদের উপদেষ্টা অমর বড়ুয়া, পরিষদের অন্যতম কর্মকর্তা কমল বড়ুয়া, , শাকপুরা লালচাঁদ বাড়ীর কমিটির সাবেক সাধারণ সম্পাদক দেবু বড়ুয়া, শাকপুরা লালচাঁদ শ্মশান কমিটির সভাপতি অনুপম বড়ুয়া সেতু, সমাজকর্মী ডা: সৌরভ বড়ুয়া মামুন, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রয়েল বড়ুয়া, পুলিশ কর্মকর্তার পিটু বড়ুয়া, সমাজকর্মী ও শ্মশানবন্ধু সৌরভ বড়ুয়া, বিকাশ বড়ুয়া, সংগঠক চয়ন বড়ুয়া,পরিষদের কর্মকর্তা লিজন বড়ুয়া প্রমুখ। এ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা-গ্রামের ১২ জন প্রান্তিকে বিভিন্ন অবদানের জন্য নারী-পুরুষকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সন্মাননা প্রদান করা হয় এবং পটিয়া উপজেলা তেকোটা স্বর্ধমোদ্বয় বিহারের বিহারাক্ষ ভদন্ত শরণসেন মহাস্থবির ভান্তে প্রমূখ ভান্তের দৈনন্দিন স্বধর্ম প্রচারের প্রয়োজনে একটি বুদ্ধ প্রতিবিম্ব দান করা হয়। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: