পটিয়া প্রতিনিধি
গতকাল শুক্রবার(২৭শে মার্চ) বিকেলে পটিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে পটিয়া সঙ্গীত শিক্ষক ও শিল্পী কল্যান পরিষদের ষষ্টতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এতে অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১২ পটিয়া আসনের জাতীয় সংসদের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল এনামুল হক এনাম বক্তব্যকালে বলেন,পটিয়ার স্মৃতি বিজড়িত ইতিহাসে রাজনৈতিক,শিক্ষাপরিমন্ডল, সাংস্কৃতিকসহ আরো নানান পর্যায়ের বিষয়ে দেশের পরিমন্ডলে অনন্য সুনাম অর্জন রয়েছে এবং দেশের অনেক গুনী মানুষের জন্ম।আমাদের এ অর্জন রক্ষায় সকল জনগনের সার্বিক সহযোগিতা প্রয়োজন।এই ধারাবাহিকতা বজায় রেখে আমি পটিয়ার মানুষের সেবক হতে চাই।মডেল পটিয়া পটিয়া গড়ার লক্ষ্যে শিক্ষা,স্বাস্হ্য,সাংস্কৃতিকসহ সকল বিষয়ে সুপরিকল্পনায় জনগনের কল্যানমূলক যে কোন কাজ করতে আমি বদ্ধপরিকর।এছাড়া দুর্বিওায়ন কোন অপকর্ম ঘটিয়ে জনগনের ক্ষতিসাধন মেনে নেওয়া যাবেনা।শান্তি,শৃংখলা রক্ষায় পটিয়ার সকল মানুষের সেবক হিসেবে আমার অগ্রনী ভূমিকা অব্যহত থাকবে।যার জন্য কোন মতে কার্পূণ্যতা হবেনা,এসব অরো কথা বলেন তিনি।
উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত বংশী বাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলাধীন আমানত ছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক শান্তপদ বড়ুয়া,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক বাবু তরুন ভট্টচার্য্য।
পটিয়া সঙ্গীত শিক্ষক ও শিল্পী কল্যান পরিষদ সভাপতি বাবু দীপক শীলের সভাপতিত্বে এবং শিক্ষক বাবু রূপক শীলের সঞ্চালনায় অনুষ্টি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া থানার অফিসার্স ইনচার্জ জিয়াউল হক জিয়া।
আরো উপস্হিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর,গাজী আবু তাহের,মঈনুল আলম ছোটন,হাজী আবুল কাশেম,আব্দুল মাবুদ,সংগঠনের আহব্বায়ক প্রকাশ চন্দ্র শীল,সাধারন সম্পাদক রিষু তালুকদার,দক্ষিন জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরী,দক্ষিন জেলা জাসাস নেতা নাসির উদ্দিন,দক্ষিন জেলা ছাত্রদল নেতা মো: এস এম নয়ন,উপজেলা ছাত্রদল নেতা মো: পিবলু,পৌরসভা ছাত্রদল নেতা রিয়ান।
উল্লেখ্য সভা শুরুর পূর্ব মুহুর্তের সময়ে অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবর্গদের ফুলেল শুভেচ্ছায় বরন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান শেষে সংগঠনের নবগঠিত কমিটির শপথ বাক্যপাঠ অনুষ্টানের মধ্য দিয়ে এ অনুষ্টানের সমাপ্তি ঘটে।