পটিয়ার কৈয়গ্রামে হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬ পটিয়া প্রতিনিধি উৎসব মুখর পরিবেশে পটিয়ার ৭নং জিরি ইউনিয়নের কৈয়গ্রামস্থ ঐতিহ্যবাহী শিক্ষা, সেবা ও সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের কার্যালয়ে ২০২৬-২০২৭ সেশনের এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিগত পরিষদের সভাপতি মুহাম্মদ আজমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদ হোসেন ও যুগ্ম সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দীন তারেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপদেষ্টা মাস্টার মুহাম্মদ আনোয়ার হোসাইন এবং সহকারী নির্বাচন কমিশনার সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মুহাম্মদ আবদুল্লাহ আল হারুন, মুহাম্মদ মাঈনুদ্দীন, সাবেক সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্য। সকল সদস্যদের সম্মতিক্রমে মুহাম্মদ আরমানুল ইসলাম মানিককে সভাপতি, মুহাম্মদ সালাহউদ্দীন তারেককে সাধারণ সম্পাদক, মুহাম্মদ কাইছার উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ নাঈম উদ্দীন জিসানকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও আরো নির্বাচিত হন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, সহ সভাপতি জুনাইদ হোসেন ও মুহাম্মদ ছৈয়দ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান সিজান, প্রচার সম্পাদক মুহাম্মদ তৌহিদুল ইসলাম তামিম, দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন সজিব, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আরাফাত কবির, সহ সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবিদ হাসান মিরাজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দীন রিদুয়ান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম, গ্রন্থনা, পাঠাগার ও ধর্ম সম্পাদক মুহাম্মদ মিশকাতুল মোস্তফা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নুর হোসেন। কাউন্সিল অধিবেশনে নির্বাচিতদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সকল সদস্যের মাঝে মাঝে মিষ্টি বিতরণ করা হয়। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: