দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে দিব্য “দুই হাজার” কুমারী পূজা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা ২৭ মার্চ শুক্রবার ২০২৬ আদ্যাপীঠে শ্রীমৎ অন্নদাঠাকুরের দিব্য কুমারী পূজা আদ্যাপীঠ সংঘ এর সেক্রেটারি জেনারেল-কাম ট্রাস্টী ব্রহ্মচারী মুরাল ভাই এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে “দুই হাজার” কুমারীকে আদ্যামা জ্ঞানে পূজা করা হয়। চৈত্র মাসের রামনবমীদিন এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়।১৩২৭ সালে চৈত্র মাসের রাম নবমী তিথিতে অন্নদা ঠাকুর প্রথম কুমারী পূজা করেন। সেই থেকে আদ্যাপীঠে কুমারী পূজার প্রচলন। শ্রীমৎ অন্নদাঠাকুর এই পীঠস্থানের প্রতিষ্ঠাতা হলেও এই পীঠস্থানের রুপক এবং পরিচালক হলেন স্বয়ং শ্রীরাম কৃষ্ণদেব। ১২৯৮ সালের ৭ই অগ্রহায়াণ রবিবার ইংরেজি ১৮৯১ সালের ২২ নভেম্বর কৃষ্ণসপ্তমী তিথিতে অখন্ড বঙ্গদেশের চট্টগ্রাম জেলার রাউজান থানার স্বল্পখ্যাত গুজরা গ্রামে ব্রাহ্মণ পরিবারে পিতা অভয়া চরণ ও মাতা তিলোত্তমা দেবীর দ্বিতীয় পুত্র রুপে অন্নদাচরণ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। ১৩২১ সালে ২০ চৈত্র বাসন্তী মহাসপ্তমীর মহানিশায় ঘুমঘোরে আবির্ভূত হলেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।তিনি অন্নদাচরণ ভট্টাচার্যকে মস্তষ্কমূন্ডন,গঙ্গায় স্নান,মৌন থেকে বিশুদ্ধ পর্যায় নয়ন করে থাকতে আদেশ দেন। গুরুর আদেশ শিরোধার্য করে অন্নদাঠাকুর তাই পালন করেন। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: