আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় আয়োজন, বিভিন্ন জেলা থেকে নামসাধুদের অংশগ্রহণ। ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী নিতাই গৌর রাধা গোবিন্দ মন্দিরে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ। দেশ, জাতি তথা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানের এটি ৬ষ্ঠ বার্ষিক আয়োজন। ২৭শে মার্চ শুক্রবার শুরু হওয়া এই অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ আগামী ৩০শে মার্চ সোমবার পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাউসদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক- রথীন্দ্র নাথ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার- আহ্বায়ক- তপন বিশ্বাস ও সদস্য সচিব প্রহল্লাদ সরকার।ঝিনাইদহ কেন্দ্রীয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আহ্বায়ক- পরিতোষ কুমার ঘোষ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব বিজন কুমার ঘোষও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক দীপংকর ঘোষ। মহা নামযজ্ঞনুষ্ঠানে সভাপতিত্ব করছেন- শ্রী গৌতম কুমার ঘোষ এবং সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক- শ্রী রবিণ খাঁ। এবারের আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নামসাধু সম্প্রদায় অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে— নেত্রকোনা থেকে শ্রী শ্রী নব নারায়ন সম্প্রদায়, সাতক্ষীরা থেকে পার্থ সারথী সম্প্রদায়, খুলনা থেকে শ্রী শ্রী কৃষ্ণা অষ্টসখী সম্প্রদায়, যশোর থেকে শ্রী শ্রী পথের পাগল সম্প্রদায়, মাগুরা থেকে মা দূর্গা সম্প্রদায় এবং স্বাগতিক হিসেবে শ্রী শ্রী নিতাই গৌর রাধা গোবিন্দ সম্প্রদায়। গোপিনাথপুর সর্বজনীন নামযজ্ঞ উদযাপন কমিটি'র আয়োজনে অনুষ্ঠিত- এ ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখা।