আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আনোয়ারা উপজেলা স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম ) 

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আনোয়ারা উপজেলা স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

২৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উপস্থিত  ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার একিউএম রিয়াজুল আলম সুমন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসির আরাফাত, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ হান্নান, সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আবচার এবং ইঞ্জিনিয়ার মোঃ ইরফান প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাদের আত্মত্যাগ এ জাতি কখনো ভুলতে পারবেনা। যাদের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা তাদের কাছে আমরা কৃতজ্ঞ।